1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রুদ্ধশ্বাস ম্যাচে জুভেন্টাসকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পোর্তো

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : রেফারির শেষ বাঁশিতে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা শেষ। জুভেন্টাসের খেলোয়াড়রা মাটিতে বসে পড়েন। ঐদিকে উল্লাসে মেতে উঠেছে পোর্তো শিবির। উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর খেলায় দ্বিতীয় লেগে হেরেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পোর্তো।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস জিতে ৩-২ গোলে। এর আগে পোর্তোর মাঠে হারতে হয়েছে ২-১ গোলে। দুই লেগের খেলা মিলিয়ে ৪-৪ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকে পোর্তো। তাতেই সর্বনাশ হয় জুভেন্টাসের। টানা দুই আসরে ইউসিএলের শেষ ষোলো থেকে বাদ পড়েন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

নিজেদের মাঠ, চেনা পরিবেশ। তবুও যেনা প্রথমার্ধে অচেনা দেখা যাচ্ছিল আন্দ্রে পিরলোর দলকে। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে পোর্তোকে এগিয়ে দেন সার্জিও অলিভিয়েরা। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খেলায় ফিরে জুভেন্টাস। ম্যাচের ৪৯ ও ৬৩ মিনিটে জোড়া গোল দিয়ে এগিয়ে দেন চিয়েজা। তবে প্রথম লেগে ওল্ড লেডিরা ২-১ গোলে হারায় তখনো ম্যাচটি সমতায় (৩-৩)। ৯০ মিনিট শেষে খেলা মাঠে গড়ায় আরও ৩০ মিনিট।

প্রথম ১৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ ১৫ মিনিটে আরও দুটি গোল হয়। ম্যাচের ঠিক ১১৫ মিনিটের সময় সার্জিও অলিভিয়েরা দারুণ গোলে ম্যাচটি ড্র করে আবারও এগিয়ে দেন পোর্তোকে। এর দুই মিনিট পরেই এবার জুভেন্টাসের হয়ে গোল করেন অ্যাডরিয়েন র‍্যাবিওট। জুভেন্টাস ম্যাচটি জেতে ৩-২ গোলে। দুই লেগের খেলায় ৪-৪ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় পোর্তো।

ম্যাচের ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখেছিলেন পোর্তোর মেহদি তারেমি। ১০ জনের দল নিয়ে বাকি সময় লড়েছিল পর্তুগিজ ক্লাবটি। তবুও তাদের থামাতে পারেনি জুভেন্টাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com