1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সেঞ্চুরির পর রেকর্ড জুটিতে দুর্দান্ত আসগর

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : টেস্টে আফগানিস্তানের আবির্ভাব খুব বেশি দিন হয়নি। ২০১৮ সালের জুনে ভারতের বিপক্ষে অভিষেক, বুধবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাদের ষষ্ঠতম। এই ম্যাচে দৃঢ়চেতা এক আফগানিস্তানের দেখা পাওয়া গেলো। অধিনায়ক আসগর আফগান দেশের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানের মর্যাদা আদায়ের পর হাসমতউল্লাহ শহীদীর সঙ্গে রেকর্ড জুটিও গড়েছেন।

হাসমতউল্লাহও আফগানিস্তানের তৃতীয় সেঞ্চুরিয়ান হওয়ার পথে। দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে শতক হাঁকান রহমত শাহ। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ১০২ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ হওয়ার আগে তাকে ছাপিয়ে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন আসগর। ১১২ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর তিনি অপরাজিত ছিলেন ১০৬ রানে। ৬৪ বলে সাত চারে ফিফটি করেন আফগান অধিনায়ক। তার ১৩৫ বলের ইনিংসে রয়েছে ১২ চার ও ২ ছয়।

আসগর আফগানের সেঞ্চুরি উদযাপন (ছবি: ক্রিকইনফো)

১৫৪ বলে ৬ চারে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা শহীদী আর ১৪ রানের অপেক্ষায়। তাহলেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হয়ে যাবে তার। ২২৯ বলে ১২টি চারে ৮৬ রানে অপরাজিত এই ব্যাটসম্যান। দলীয় ১২১ রানে আরেক হাফ সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান বিদায় নিলে জুটি বাঁধেন আসগর ও শহীদী। চতুর্থ উইকেটে তাদের ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি আফগানিস্তানের যে কোনও উইকেটে সর্বোচ্চ।

ক্যারিয়ারের চতুর্থ টেস্টে তৃতীয় ফিফটি হাঁকানো ইব্রাহিম ৭২ রান করেন। দ্বিতীয় ওভারে ওপেনার জাভেদ আহমাদি আউট হলে রহমত শাহর সঙ্গে ৫০ ও শহীদীর সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে স্বস্তিতে রেখেছিলেন আফগান ওপেনার। যা ধরে রেখে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে আসগর ও শহীদী। ৩ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান।

জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নেন রায়ান বার্ল ও ভিক্টর নিয়াউচি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com