1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অন্তিম মুহূর্তে গোল হজম করে অস্বস্তিতে ম্যানইউ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দিয়েছিল এসি মিলানকে। প্রথমে লিড নিয়েও ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে অস্বস্তিতে আছে ওলে গুনার শুলসারের শিষ্যরা। ১-১ গোলে ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদের যে ফিরতি লেগে জিততে হবে এসি মিলানের মাঠে। অন্যদিকে ঘরের মাঠে কোনোরকমে গোলশূন্য ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকিট মিলবে মিলানের দলটির।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ১১ মিনিটে গোল পেয়েছিল ম্যানইউ। কিন্তু সেটা ভিএআর-এ বাদ যায় হ্যান্ডবল হওয়ার কারণে। তাতে প্রথমার্ধে গোলের দেখা পায় না কোনো দল। তবে বিরতির পর পরই লিড নেয় ম্যানইউ। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে নামেন তরুণ তুর্কি আমাদ দিয়ালো। ম্যানইউর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আলো ছড়ানো আইভোরিয়ান ১৮ বছর বয়সী এই তারকা বাজিমাত করেছেন প্রথম সুযোগেই। দারুণ এক হেডে প্রথম প্রচেষ্টাতেই গোল করেন তিনি।

এর মধ্য দিয়ে নন ইউরোপিয়ান প্রথম কোনো ফুটবলার হিসেবে ম্যানইউর হয়ে ইউরোপের মেজর কোনো প্রতিযোগিতায় গোল করার রেকর্ড গড়েছেন।

তবে ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) এসি মিলানের ড্যানিশ ফুটবলার সিমন কেয়া গোল করে দিয়ালোর রেকর্ডের রাতের আনন্দ মিইয়ে দেন। লম্বা ৫০৩ মিনিট পর এই ম্যাচে প্রথম গোল হজম করে ম্যানইউ। তাতে অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

সান সিরোতে আগামী বৃহস্পতিবার আবার মুখোমুখি হবে দল দুটি। কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত কারা নাম লেখায় দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com