1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঘরের মাঠে হেরে শীর্ষস্থান হারালো পিএসজি`

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতে ঘরের মাঠে হার মেনেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। তাদের ২-১ গোলে হারিয়ে গেছে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেস। কেবল হারিয়ে গেছে বললে ভুল হবে, দারুণ এক ধাক্কা দিয়ে গেছে। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে নেইমার-এমবাপেদের।

২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁলে। সমনা ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। লিঁয়ন ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে পিএসজির ঘাড়ে। ৫৬ পয়েন্ট নিয়ে মোনাকো আছে চতুর্থ স্থানে।

ঘরের মাঠে রোববার রাতে অবশ্য পিএসজি শুরুতে লিড নিয়েছিল। ৪২ মিনিটে জুলিয়ান ড্রাক্সলার গোল করে এগিয়ে নেন দলকে। তবে বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে সমতা ফেরায় নান্টেস। এ সময় গোল করেন রন্ডাল কোলো মুয়ানি। ৭১ মিনিটে গোল করে নান্টেসকে এগিয়ে নেন মোসেস সিমন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি পিএসজি।

অবশ্য এই জয়টি দারুণ স্বস্তিদায়ক ছিল নান্টেসের জন্য। পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন লাইন থেকে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে উঠে এসেছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com