1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

৭ বছর পর কোয়ার্টার ফাইনালে চেলসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল চেলসি। ৭ বছর পর থমাস টাসেলের হাত ধরে আবার কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংলিশ ক্লাবটি। এ যাত্রায় তারা দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ের পর ফিরতি লেগে বুধবার রাতে ঘরের মাঠে দশজনের অ্যাটলেটিকোর বিপক্ষে চেলসি জয় পেয়েছে ২-০ গোলে।

ঘরের মাঠে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ব্লুজরা। এ সময় টিমো ওয়ার্নারের ক্রস থেকে হাকিম জায়িচ গোল করেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জান অব্লাককে বোকা বানিয়ে। গোল হজম করে চাপে পড়ে যায় জেতার লক্ষ্য নিয়ে আসা অ্যাটলেটিকো। ৮১ মিনিটে চেলসির রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্তোনিও রুদিগারকে কুনুই দিয়ে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর স্টেফান। তাতে আরো চাপে পড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

অবশ্য বাকি সময় ১০ জন নিয়ে খেলে জালের নাগালই পায়নি স্প্যানিশ ক্লাবটি। উল্টো যোগ করা সময়ে (৯০+৪) বদলি খেলোয়াড় হিসেবে নামা চেলসির এমারসন গোল করে ২-০ ব্যবধানের জয় উপহার দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com