1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

লাৎসিওকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসির বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগে ঘরের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার দিবাগত রাতে ২-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের বড় ব্যবধানে ইতালির ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে বাভারিয়ানরা। এ নিয়ে গেল দশ আসরে নবমবারের মতো শেষ আটে নাম লেখালো জার্মান জায়ান্টরা।

এদিকে লাৎসিও বিদায় নেওয়ায় চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ইতালির আর কোনো দল রইলো না। এর আগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস ও আতালান্তা। অন্যদিকে বায়ার্নের আগে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আরেক জার্মান দল বরুসিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন রবার্ত লেভানডোফস্কি। যা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ৩৯তম গোল। আর এই গোলের মধ্য দিয়ে লাৎসির কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

ম্যাচের ৭৩ মিনিটে লেভানডোফস্কির বদলি হিসেবে নামা এরিক ম্যাক্সিম গোল করে জয়কে লাৎসির ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যান। ৮৩ মিনিটে লাৎসির মার্কো পারোলো সান্ত্বনাসূচক একটি গোল করেন। এটি কেবল ব্যবধানই কমিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com