1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ঢ‌াকায় মাহিন্দা রাজাপাকসে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজাপাকসে। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রাজাপাকসেকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি করা হয। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

শনিবার (২০ মার্চ) সকালে মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২নং সড়কের ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বেলা ১১টা ৪০ মিনিটে দুই সরকার প্রধানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি স্মারক স্বাক্ষরিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com