1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বায়ার্ন লড়বে পিএসজির সঙ্গে, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে রানার্সআপ পিএসজির সঙ্গে। শুক্রবার (১৯ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় শেষ আটের ড্র।

এ ছাড়া ম্যানচেস্টার সিটি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, এফসি পোর্তো লড়বে চেলসির বিপক্ষে,  এবং রিয়াল মাদ্রিদ লড়বে লিভারপুলের বিপক্ষে।  ৬-৭ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ও ১৩/১৪ এপ্রিল হবে দ্বিতীয় লেগের খেলা।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় ড্রটি অনুষ্ঠিত হয়।  অনলাইনে সরাসরি দেখা যাবে উয়েফা টিভিতে।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সর্বোচ্চ ৩ দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি জায়গা করে নিয়েছে। জার্মানির বুন্দেস লিগা থেকে ২ দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড নিশ্চিত করেছে শেষ আট।

এ ছাড়া নিশ্চিত করেছে স্পেনের লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রান্সের লিগ ওয়ান থেকে পিএসজি, পর্তুগালের লিগা নস থেকে এফসি পোর্তো। ইতালিয়ান লিগ সিরি আ থেকে কোনো দলই যেতে পারেনি শেষ আটে।

প্রায় ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে দেখা যাবে না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। পিএসজির বিপক্ষে হেরে বাদ যায় মেসির বর্সেলোনা আর এফসি পোর্তোর বিপক্ষে ছিটকে যান ক্রিস্টিয়ানো রোনালদোরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com