1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুর ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ সমঝোতা স্বাক্ষর সই হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’র উস্থিতিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে একটি নতুন চুক্তি এবং বাকি পাঁচটি চুক্তি নবায়ন করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই সরকার প্রধান।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। প্রথমে তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com