1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনা সচেতনতায় নালিতাবাড়ী পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : পুণরায় ক্রমবর্ধমান করোনা ভাইরাস তথা কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে শহরের উত্তর বাজার শহীদ মিনার চত্বর এলাকায় এসব বিতরণ করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় জনসচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের নির্দেশনায় নালিতাবাড়ী শহরের শহীদ মিনার মোড়ে রবিবার সকাল থেকে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ কার্যক্রম চলে। থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে এসব বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় অন্যান্য স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। পরে করোনা ভাইরাস মোকাবেলায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে অনুুষ্ঠিত এসব কর্মসূচীতে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com