1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

কোভিড-১৯ প্রতিরোধে শ্রীবরদীতে পুলিশের সচেতনতা কার্যক্রম

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : “মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ”- স্লোগান কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় শেরপুরের শ্রীবরদীতে সচেতনতা কার্যক্রম করেছে শ্রীবরদী থানা পুলিশ। রবিবার সকালে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শ্রীবরদী থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষে পৌর শহরের পথচারী ও দোকানদারদের মাঝে বিনামূল্যে মাস্ক এবং লিফলেট বিতরণ করেছেন।
এ উপলক্ষে পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সহ অন্যান্যরা পথচারীদের মাস্ক পরিয়ে দেন। পরে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সাবেক যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এসময় শ্রীবরদী থানা পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com