1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

শ্রীবরদীতে ভারতীয় রুপীসহ যুবক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারতীয় রুপীসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যান্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান হতে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল ১০৯৮/৩ এস পিলার কাছে ওঁত পেতে বসে থাকে। এ সময় মোহাম্মদ আলীসহ আরও একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবির টহলদল ধাওয়া দেয়। এসময় মোহাম্মদ আলীকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়। পরে মোহাম্মদ আলীর দেহ তল্লাশী করে তার কোমরে গামছার ভিতরে ভারতীয় ৪০ হাজার রুপি পাওয়া যায়।
এ ব্যাপারে বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে রাতেই শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com