1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

আইপিএলের জন্য ৬ ক্রিকেটারকে ছুটি দিয়ে নিউ জিল্যান্ডের দল ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে এখনো ওয়ানডে সিরিজ শেষ হয়নি। এর মধ্যেই দলের প্রথম সারির ৬ ক্রিকেটারকে ছুটি দিয়ে ১৩ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য ৬ ক্রিকেটারকে ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ছুটি পাওয়া ছয় ক্রিকেটার হলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জেমস নিশাম ও টিম সেইফার্ট। ১৩ সদস্যের দলে আছেন ২ নতুন মুখ ফিন অ্যালেন ও উইল ইয়ং।

ইনজুরির কারণে ওয়ানডেতে নেতৃত্ব দিতে পারছেন না উলিয়ামসন। এবার আইপিএলের কারণে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ট-টোয়েন্টি সিরিজেও থাকছেন না। তার অনুপস্থিতিতে ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন টিম সাউদি।

নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান,  ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com