1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব আপেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ঐ যুবক ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামের সাহেদ আলীর পুত্র।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ মোটর সাইকেল আরোহী ও ট্রাকের একজন হেলপার রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন আরোহী নিয়ে আপেল কড়ইতলী থেকে মোটরসাইকেল যোগে পৌর শহরের প্রবেশমুখে শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় আপেলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরো তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com