1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

দল ধুঁকছে, সেঞ্চুরির পথে নাসির

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১ হাজার রান করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন নাসির হোসেন। লক্ষ্যের পথে ছুটে যাওয়া শুরু করেছেন প্রথম রাউন্ডেই। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুর বিভাগের এ ব্যাটসম্যান প্রথম ইনিংসে ৯৩ রানে অপরাজিত আছেন।

তার দ্যুতি ছড়ানো ইনিংসের পরও ঢাকা বিভাগের করা ৩৬৫ রানের জবাব দিতে নেমে ধুকছে রংপুর। বিকেএসপির ৪ নম্বর মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান।

নাসির ৯৩ ও আলাউদ্দিন বাবু ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এখনও ১৭১ রানে পিছিয়ে তারা। রংপুরের ব্যাটিংয়ে টপ ও মিডল অর্ডারে কেউই রানের দেখা পাননি। নাসির হোসেন একাই দলকে টেনেছেন। শুরুর চার ব্যাটসম্যানের রান জাহিদ (১৫), তানবীর (৫), সোহরাওয়ার্দী (১) ও নাঈম ইসলাম (৬)। ভালো করতে পারেননি আরিফুল হকও (৩)।

৪১ রানে তাদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। সেখানে দলের হাল ধরেন নাসির ও মাহমুদুল হাসান। নাসির রান এগিয়ে নিলে মাহমুদুল উইকেট আগলে রাখেন। দলীয় ১২৫ রানে এ জুটি ভাঙেন আরাফাত সানী জুনিয়র। ২৭ রানে আউট মাহমুদুল। এরপর মাঠে নেমে আকবর আলী নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১০ রানে ফেরেন অপুর বলে এলবিডব্লিউ হয়ে।

হাফ সেঞ্চুরির থেকে নাসির এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। চাইলে শেষ বিকেলে তিন অঙ্কের পথে ছুটতে পারতেন। কিন্ত ঝুঁকি নেন। দীর্ঘদিন পর মাঠে নেমে ইনিংস বড় করার দিকে নজর তার। ১৮৫ বলে ১১ চার ২ ছক্কায় সাজিয়েছেন ৯৩ রানের ইনিংস। দেখার বিষয় আগামীকাল নিজের ইনিংসটি কোথায় নিয়ে যেতে পারেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com