1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নেপালে জয় দিয়ে শুরু বাংলাদেশের

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তান অলিম্পিক দলকে।

ম্যাচের ৩০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।

২-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।

এরপর দুই দলই গোল করার চেষ্টা করেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটি বদল আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। ৫৬ মিনিটে তিন খেলোয়াড় বদলান তিনি। মাসুক মিয়া জনিকে তুলে কোচ নামান জামাল ভূঁইয়াকে। বিপলু আহমেদের জায়গায় আসেন রাকিব, হাবিবুর রহমান সোহাগের বদলে মাঠে নামেন রিয়াদুল হাসান।

এরপর আরও দুইটি পরিবর্তন এনেছিলেন জেমি। ৬৫ মিনিটে মেহেদী হাসানকে উঠিয়ে তিনি নামান মানিক মোল্লাকে, ৭২ মিনিটে বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ইয়াসিন আরাফাত। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয়টি আর বড় করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান (মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি (জামাল ভূঁইয়া), বিপলু আহমেদ (রাকিব), মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ (ইয়াসিন আরাফাত), হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল হাসান), সাদ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com