1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

অভয়নগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা  

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
যশোর : যশোরের অভয়নগরে বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রীর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৮টার দিকে চাচাতো ভাইয়েরা দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমোশপুর গ্রামের তুষার কান্তি বিশ্বাসের মেয়ে রুপা বিশ্বাস (২২) বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় দড়ি দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রুপা বিশ্বাসের বিয়ে হয়েছিল মনিরামপুর থানার অন্তর্গত সুজাতপুর গ্রামের নৌবাহিনীতে চাকুরিরত টুটুল বিশ্বাসের সাথে এবং তাদের ৫ মাসের একটি শিশু সন্তান রয়েছে। অনার্স ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে সে গলায় দড়ি দেয়।
রুপা বিশ্বাসের কাকু শিমুল জানান, রুপা খুবই মেধাবী ছাত্রী ছিল। সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ায় সে বাবার বাড়িতে এসে রাগারাগি করে এবং বলে তার ৫ মাসের শিশু সন্তানের জন্যই পরীক্ষা খারাপ হয়েছে। মঙ্গলবার রূপার মা ও শাশুড়ি তার শিশু সন্তানকে ডাক্তার দেখাতে এলে সেই ফাঁকে সে গলায় দড়ি দেয় । ঝুলন্ত অবস্থায় চাচাতো ভাইয়েরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com