1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নালিতাবাড়ীতে যুবনেতা মনিরুজ্জামান সোহাগের কুলখানী ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক তরুণ ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ যোহর শহরের গড়কান্দা এতিমখানায় ইলিয়াস এন্টারপ্রাইজের প্রতিনিধি হিসেবে সোহাগের ব্যবসায়ী সহযোগী জোবায়ের হোসেন সোহেল ও আল আমিন এর উদ্যোগে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকারসহ রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মনিরুজ্জামান সোহাগ (৩৬) আসন্ন যোগানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয় প্রার্থী ছিলেন। তিনি গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আকস্মিক জ্ঞান হারান। এরপর প্রথমে নালিতাবাড়ী পরে ময়মনসিংহ মেডিকেল এবং সবশেষ ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট-এ ভর্তি করা হলে ২৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই শিশু ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি বিকেল তিনটায় তারাগঞ্জ মাঠে তার নামাযে জানাযা শেষে শাহী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এতে হাজার হাজার শুভাকাঙ্খী-মুসল্লিরা অংশ নেন। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া বয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com