1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জেতায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার কিরগিজস্তান-নেপাল ম্যাচটি ড্র হওয়ায় ফাইনাল নিশ্চিত হয়ে গেলো জামাল ভূঁইয়াদের।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জিততে পারেনি নেপাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এতেই কপাল খুলে যায় বাংলাদেশের।

এর আগে টুর্নামেন্টের প্রথম দিন কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল। শনিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com