1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

উইন্ডিজ-শ্রীলঙ্কা টেস্ট নিষ্প্রাণ ড্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনে চা বিরতির পর ড্র মেনে নেয় উভয় দল।

অ্যান্টিার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৬৯ রান করে। জবাবে ২৭১ রান করে উইন্ডিজ। ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। পাথুম নিসানকার ১০৩, নিরোশান ডিকভেলার ৯৬ ও অসাদা ফার্নান্দোর ৯১ রানে ভর করে ৪৭৬ রান তোলে সফরকারীরা। তাতে উইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭৫ রান।

সেই রান তাড়া করতে নেমে ৭৮ রানেই ২ উইকেট হারালেও এনক্রুমা বর্নার ও কাইল মেয়ার্সের ব্যাটে ভর করে লড়াই জমিয়ে তোলে। শেষ পর্যন্ত বর্নার ১১৩ রানে অপরাজিত থাকেন। মেয়ার্স আউট হন ৫২ রান করে।

চা বিরতির পর উইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলার পর উভয় দল ড্র মেনে নেয়।

বল হাতে উইন্ডিজের কেমার রোচ দুই ইনিংসে ৬টি, জ্যাসন হোল্ডার ৫টি ও শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল ৫টি উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন উইন্ডিজের সেঞ্চুরিয়ান বর্নার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com