1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নালিতাবাড়ীতে নদীর গর্ত থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীতে সেচ পাম্পের গর্ত থেকে আব্দুল্লাহ ওরফে তামীম নামে ৮ বছর বয়সী এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে চেল্লাখালী নদীর বারমারী এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তামীম আন্দারুপাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে মাদরাসায় পড়তে যায় শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ ওরফে তামীম। বেলা একটার দিকে পড়ার সাথীদের সাথে পার্শ্ববর্তী চেল্লাখালী নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পাশেই থাকা গর্তে সকলের অগোচরে ডুবে যায় তামীম।
এদিকে সন্ধ্যায় বাড়ি না ফেরায় তামীমকে খোঁজ করতে মাদরাসায় এলে তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে নদীতীরে তামীমের পড়নের পাজামা পাওয়া গেলে রাতেই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেন। ব্যর্থ হয়ে ঝিনাইগাতি ফায়ার সার্ভিসে খবর পাঠালে শুক্রবার সকালে জামালপুর থেকে ডুবুরি দল এসে সেচ পাম্পের গর্তে ডুবে থাকা তামীমের লাশ উদ্ধার করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও পরিবারের আপত্তি না থাকায় তামীমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com