
রাজশাহী: রাজশাহীর কাটাখালী এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষের ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটার সময় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাজশাহী ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।