1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

হাকিম আজিজ, স্টাফ রিপোর্টার: : স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে জেলার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শহরে পাতাকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
বিকেলে ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে একটি পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন নালিতাবাড়ী শাখার সভাপতি একরামুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম ফারুক।

এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার নেতা হুমায়ন মুজীব, জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা, ক্ষেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী শাখার সভাপতি আব্দুল হালিম, সম্পাদক হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টি শেরপুর সদর শাখার সম্পাদক হুমায়ন কবীর খোকন, জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন শেরপুর সদর শাখার সভাপতি মনোয়ারা খাতুন লিলি, সম্পাদক সফুরা খাতুন, ক্ষেতমজুর ইউনিয়ন কলসপাড় ইউনিয়ন শাখার সভাপতি শহীদ মাস্টার, সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com