1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আইপিএল খেলতে ভারতে সাকিব

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে গেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এবারের আসরে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

শনিবার (২৭ মার্চ) সকালে সাকিব ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ পৌনে ১০টায় সাকিব ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।‘

গত মঙ্গলবার সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। পরদিন থেকেই শুরু মিরপুর শের-ই বাংলায় শুরু করেন অনুশীলন। একদিন মিরপুরে অনুশীলন করে বৃহস্পতিবার ‘মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি’তে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং অনুশীলন করেন। এ ছাড়া গতকাল শুক্রবার ভারতের নরেন্দ্রমোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাকিব। এ জন্য এদিন তাকে ব্যাট-বল হাতে দেখা যায়নি।
এক সাক্ষাৎকারে টেস্ট ‘টেস্ট খেলা চালিয়ে যেতে চান’ এমন আগ্রহ প্রকাশ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল তার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করা হবে।

আকরাম খান বলেছিলেন, ‘ও (সাকিব) টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বুঝা গেছে। কাল-পরশু বোর্ডের সবাই মিলে আলাপ আলোচনা করবো। ওর অনাপত্তিপত্র নিয়ে আমরা চিন্তা করবো। ও যদি টেস্ট খেলতে আগ্রহী হয় তাহলে ও যাবে শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে। আর বাকি যেটা আছে আমরা দেখে সিদ্ধান্ত নেব কী করা যায়।’

তবে শেষ পর্যন্ত বিসিবি বাধা হয়ে দাঁড়ায়নি সাকিবের আইপিএল যাত্রার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com