1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অন্তিম মুহূর্তের গোলে জিতলো স্পেন

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ-২০২২ এর ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্পেন। রোববার রাতে অন্তিম মুহূর্তের গোলে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে জর্জিয়াকে।

স্পেনের বিপক্ষে জর্জিয়ার এই ম্যাচ দেখতে বরিস পাইচাদজে ডিনামো স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল। ম্যাচের ৩২ মিনিটে গোল করে তাদের উল্লাসের উপলক্ষ এনে দেন জর্জিয়ার খিভিচা কুভরাসকেলিয়া। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জর্জিয়া।

বিরতির পর ৫৬ মিনিটে গোল শোধ দেন স্পেনের ফেরান তোরেস। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) স্পেনের দানি ওলমো দূরপাল্লার শট নেন। সেটিতে জর্জিয়ার গোলরক্ষক লোরিয়া হাতও লাগান। কিন্তু রুখতে পারেননি। বল ক্রসবারের নিচ দিয়ে জালে আশ্রয় নেয়। তাতে অন্তিম মুহূর্তের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় জর্জিয়া অবস্থান করছে টেবিলের তলানিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com