1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

গিনাব্রির গোলে জার্মানির জয়

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে জার্মানি। রোববার রাতে তারা ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে ১-০ গোলে। জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সার্জি গিনাব্রি।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। ২ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া।

রোমানিয়ার মাঠে ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন গিনাব্রি। ৭ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান তিনি।

বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে জার্মানরা। অন্যদিকে রোমানিয়া মুখোমুখি হবে আর্মেনিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com