1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দেশবাসী ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ এশা দোয়া ও মোনাজাত পরিচালিত হয়েছে। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (২৯ মার্চ) রাতে এশার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

পবিত্র শবে বরাত উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেন মসজিদে। মাওলানা মিজানুর রহমান মুসলিম উম্মার মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

আলোচনা ও দোয়া মোনাজাত শেষে জিকির শুরু হয়। পরে ধীরে ধীরে মুসল্লিরা যার যার গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা করেন। তবে যারা রাত্রিকালীন ইবাদত করবে তাদের জন্য জাতীয় মসজিদ উন্মুক্ত থাকবে বলে জানা যায়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলিমরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com