1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কেয়া গ্রুপের আরও ২ প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

গাজীপুর : গাজীপুরে কেয়া গ্রুপের ৪টি কারখানা বন্ধ ঘোষণার ২১ দিনের মাথায় আগামী ২০ মে থেকে কোম্পানিটির আরও দুই প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জারি করা এক নোটিশে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো, কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, আমাদের আগের বন্ধ ঘোষণা করা চারটি কারখানার সঙ্গে যুক্ত ডায়িং ও ইউটিলিটি বিভাগের অংশ পূর্বের নোটিশের ১ মে থেকে বন্ধ না করে চালু রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যাংকের অসহযোগীতাসহ বিভিন্ন কারণে সেটিও চালু রাখা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, কারখানাগুলো ১ জানুয়ারি থেকে চালু আছে, ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এসব কারখানা। কর্মকর্তা-কর্মচারীরা তাদের পাওনাদি পাবেন।

কারখানা বন্ধের কারণ হিসেবে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে, মঙ্গলবার কারখানা স্থায়ী বন্ধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে কারখানার বিভিন্ন সেকশনে কর্মরত প্রায় সাত শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী শ্রমিক কারখানা খোলার দাবিতে প্রধান ফটকে জড়ো হন। সন্ধ্যা সাড়ে ৬টার সময় তারা কেয়া গ্রুপের সামনে সাজু মার্কেটে এক হয়ে কারখানা খোলার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, কেয়া গ্রুপে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক বাক ও শ্রবণ প্রতিবন্ধীও আছেন। আমরা তাদেরকে নিয়ে চিন্তিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com