1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

হালুয়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনিক উপজেলার আতুয়াজঙ্গল গ্রামের সালামের পুত্র ।
সোমবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে (হালুয়াঘাট-ময়মনসিংহ) আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা শফিকুল ইসলাম নামে আরেক আরোহী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অনিক ও শফিকুল আতুয়াজঙ্গল থেকে মোটরসাইকেলযোগে হালুয়াঘাট পৌর শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক অনিক ও আরোহী শফিকুলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com