1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ী পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের উত্তর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভার নিজস্ব ‘টে লোডার’ দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে তিন দিনের সময় বেঁধে দিয়ে শহরের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়কের পাশে রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও চালা সড়িয়ে নিতে মাইকিং করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংশ্লিষ্টরা এ বিষয়ে কর্ণপাত না করায় শহরে যানজট নিরসন ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। অভিযানের অংশ হিসেব গত দুইদিনে শহরের গড়কান্দা এলাকায় বিচ্ছিন্ন কিছু স্থাপনা ও আজ মঙ্গলবার দুপুরে উত্তর বাজার কালিবাড়ি রোড থেকে উপজেলা পরিষদ এলাকা পর্যন্ত দুইপাশে রাস্তার দুই পাশে থাকা চালাসমূহ উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে শহরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তবে মাঝে মধ্যে এখনও রয়ে যাওয়া বেশকিছু স্থাপনা ও বিশেষ করে মধ্যবাজার চুরিমালা পট্টি থেকে শুঁটকি মহল পর্যন্ত এবং মেইন রোডের দুইপাশে দক্ষিণ বাজার সোনালী ব্যাংক পর্যন্ত এলাকা অভিযানের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com