1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বড় টার্গেট, বড় হার, সিরিজ জিতলো নিউ জিল্যান্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বল ও রানের হিসেব মেলাতে না পারায় হেরে গেল বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৮ রানে দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সেই সঙ্গে টি-টুয়েন্টি সিরিজের ট্রফিও স্বাগতিকদের ঘরেই রইল। নেপিয়ারে বৃষ্টি বিঘিœত ম্যাচে বেশ কঠিন টার্গেট পায় বাংলাদেশ। ১৬ ওভারে ১৭১ রান। রান তাড়ায় বেশ ভালই শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার নাঈম ইসলাম এবং ওয়ানডাউনে সৌম্য সরকার জয়ের আশা জাগিয়ে তোলেন। সৌম্য ২৭ বলে ৫১ রানের মার কাটারি ইনিংস খেলে ফিরেন। নাঈমের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। কিন্তু রানের সঙ্গে বলের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই জয়ের হিসেব আর পুরো করতে পারেনি বাংলাদেশ। ক্রমশ শেষের দিকে আস্কিং রানরেট অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘুঁচেনি।

শেষ দুই ওভারে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন দাড়ায় ৪৫ রানের। নিউজিল্যান্ডের পরিকল্পিত বোলিং এবং স্কোরবোর্ডে বিশাল সংগ্রহের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৪২ রানে।

নেপিয়ারে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়। নিউ জিল্যান্ডের শুরুটা ভাল না হলেও তাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দলকে বড় এবং নিরাপদ সংগ্রহ এনে দেন। ১৭.৫ ওভারে নিউ জিল্যান্ড ১৭৩ তুললে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে নিউ জিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। বৃষ্টি আইনে ম্যাচ জয়ে বাংলাদেশের টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৭১ রান।

কঠিন সেই রান তাড়ায় বাংলাদেশ ইনিংসের মাঝপথ পর্যন্ত সম্ভাবনা জাগালেও শেষে এসে ধসে পড়ে। থেমে যায় ১৪২ রানে।
সিরিজের শেষ টি-টুয়েন্টি হবে অকল্যান্ডে ১ এপ্রিল।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড ১৭৩/৫ (১৭.৫ ওভারে)। বাংলাদেশ ১৪২/৭ (১৬ ওভারে)। ফল: বৃষ্টি আইনে নিউ জিল্যান্ড ২৭ রানে জয়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com