1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

বান্দরবানে দৈনিক আমাদের সময় এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে বান্দরবান প্রেস ইউনিট কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আমাদের সময় পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি এন.এ জাকির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি বৌদ্ধজ্যোতি চাকমা, খোলা চোখ ডট কম এর সম্পাদক ফরিদুল আলম সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, আরটিভির জেলা প্রতিনিধি শাফায়েত হোসেনসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আমাদের সময় পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান ও আমাদের সময়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ১৭তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com