1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা আ.লীগ ছাড়ার ঘোষণা কাদের মির্জার

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে থাকবেন না বলে জানিয়েছেন।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। লাইভে কাদের মির্জা বলেন, ‘অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি,  তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।’ তবে উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ২নং সদস্য এবং দীর্ঘ ২৭ বছরের বেশি সময় উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত।

ভিডিওয়ের সত্যতা বিষয়ে জিজ্ঞাসা করা হলে কাদের মির্জা বলেন, ‘আমি পদত্যাগ করেছি। আপনি যা শুনেছেন, শতভাগ সত্য শুনেছেন।’  ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানান কাদের মির্জ া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com