1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরের সব পর্যটন কেন্দ্র-দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

শেরপুর : ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ি জেলা শেরপুরের দুইটি পর্যটন কেন্দ্র ও দুইটি দর্শনীয় স্থান আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধির জন্য বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসন আনার কলি মাহবুব এ নির্দেশনা জারি করেন।
বিকেলে জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত পত্রে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১লা এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত শেরপুরের দুইটি পর্যটন কেন্দ্র ঝিনাইগাতির গজনী অবকাশ ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এবং জেলা শহরের অর্কিড গার্ডেন ও ডিসি উদ্যান বন্ধ থাকবে।
এ ঘোষণার ফলে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গেল বছরের ১৯ মার্চ পর্যটন কেন্দ্র দুটি বন্ধ ঘোষণা করা হয়। খোলে দেওয়া হয় ১লা নভেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com