1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহতের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

শেরপুর : শেরপুরে জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজিলা খাতুন (৩৬) নামে এক গৃহবধূ নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মার্চ) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফজিলা খাতুন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের তহুর উদ্দিনের স্ত্রী।
সুত্রে জানা গেছে, ৭ শতাংশ জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সদর উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের ফজিলা খাতুনের বড় ভাই আজাদ ও নূরনবীর সঙ্গে একই গ্রামের জমি বিক্রয়ের দালাল আলিফ মিয়া ও বজলু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৯ মার্চ সোমবার সকালে আলিফ মিয়ার নেতৃত্বে বজলু ও মঞ্জু মিয়াসহ আরও কয়েক ব্যক্তি টাঙ্গারপাড়া গ্রামের বাড়িতে গিয়ে আজাদ ও নূরনবীর বোন ফজিলা খাতুনকে বাঁশ দিয়ে বেদম মারপিট করেন। এতে ফজিলা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ফজিলা মারা যান।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com