1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বসনিয়ার বিপক্ষে কষ্টে জিতলো ফ্রান্স

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা ১-০ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। তৃতীয় ম্যাচে এটা ফ্রান্সের দ্বিতীয় জয়।

তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে বসনিয়া রয়েছে চতুর্থ স্থানে।

গেল বুধবার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেছিলেন আঁতোয়ান গ্রিজমান। এই বুধবারও গোল পেয়েছেন এই স্ট্রাইকার। ৬০ মিনিটের মাথায় তার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। স্বস্তির জয় এনে দিয়েছে দলকে।

পরবর্তী ৫ মাসে আর কোনো খেলা নেই ফ্রান্সের। ইউরো শেষে আগামী ১ সেপ্টেম্বর এই বসনিয়ার বিপক্ষেই ঘরের মাঠে খেলতে নামবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com