1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউ জিল্যান্ড ৩২, বাংলাদেশ ০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : সৌন্দর্যের কথা বললে গোটা নিউ জিল্যান্ড-ই যেন স্বর্গ। মনোমুগ্ধকর ফটোজেনিক প্রকৃতি যেন অপার্থিব সৌন্দর্যের আধার। ভ্রমণপিপাসু মানুষের কাছেই নিউ জিল্যান্ড যেন একটি স্বপ্নের নাম। তবে স্বপ্নের মতো এই দেশে মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।

অকল্যান্ড, নেপিয়ার, হ্যামিল্টন কিংবা ডানেডিন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ; সবগুলো ভেন্যুতে জড়িয়ে আছে বাংলাদেশের একেকটি ব্যর্থতার গল্প। নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ৩২টি ম্যাচ খেলছে বাংলাদেশ। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা নেই। অসহায় আত্মসমর্পণে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩২টি। চলতি সফরের আগে ব্যবধান ছিল ২৬-০। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে এখন ব্যবধান ৩২-০।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আশা দেখিয়েছিলেন। দেশ ছাড়ার কিংবা নিউ জিল্যান্ড যাওয়ার পরও বলেছিলেন, ‘আমরা সম্ভাব্য সেরা দলটি নিয়েই নিউ জিল্যান্ড এসেছি। বিশ্বাস করি এখান থেকে ভালো ফল নিয়ে যাওয়া সম্ভব।’ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ‘আমাদের জন্য কিছু করার দুর্দান্ত একটা সুযোগ এটা, যা কোনও বাংলাদেশি দল আগে করতে পারেনি।’

ওয়ানডেতে হয়নি। তিন ওয়ানডের প্রতিটিই বাংলাদেশ হেরেছে। দ্বিতীয় ওয়ানডেতে সামান্য লড়াই করলেও সেখানেও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে। টি-টোয়েন্টি সিরিজেও ফল অভিন্ন। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। তামিমের মতো অধিনায়ক মাহমুদউল্লাহও আশা দেখিয়েছিলেন। কিন্তু দলকে ভালো ফল দিতে পারেনি কেউ। ব্যাটি-বোলিং যেমনতেমন হলেও এবারের সফরে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতশ্রী। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৪ ক্যাচ ছেড়ে। আজ শেষ টি-টোয়েন্টিতেও ক্যাচ মিস হয়েছে ৪টি। ফিল্ডিং নিয়ে বরাবরই গর্ব বাংলাদেশ শিবিরের। কিন্তু নিউ জিল্যান্ডের সবুজ গালিচায় ফিল্ডিংয়ে ছিল না প্রাণ।

মাঠের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ভালো ফল নেই বাংলাদেশের। নিউ জিল্যান্ড থেকে ৪ এপ্রিল দেশে এসে আবার শ্রীলঙ্কা দুই টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্রে বাংলাদেশ ভালো করতে পারে কিনা সেটাই দেখার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com