1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান সর্দি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। দুই দিন পূর্বে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে।

তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com