1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তিন ফিফটিতে শ্রীলঙ্কাকে উইন্ডিজের কঠিন টার্গেট

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টে কঠিন টার্গেটের লক্ষ্যে ছুটছে শ্রীলঙ্কা। অ্যান্টিগায় চতুর্থ দিন তিন ফিফটির পর ৩৭৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। ৩৭৭ রানের টার্গেটে নেমে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান করেছে লঙ্কানরা। জিততে এখনও তাদের দরকার ৩৪৮ রান, আর ক্যারিবিয়ানদের প্রয়োজন ১০ উইকেট।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৫০ রানে বৃহস্পতিবার (১ এপ্রিল) মাঠে নামে শ্রীলঙ্কা। ৪৯ রানে অপরাজিত ছিলেন নিশানকা। তার ব্যাটেই সফরকারীরা ব্যবধান কমানোর আশায় ছিল। কিন্তু হাফ সেঞ্চুরির পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। অভিষেক টেস্টে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচে তার ফিফটি আসে ১২৩ বলে চারটি চারে। পরে আর ৮ বল খেলে বিদায় নেন তিনি।

দিনের চতুর্থ ওভারে ৫১ রানে নিশানকাকে আউট করেন কেমার রোচ। ওই ওভারেই বিশ্ব ফার্নান্ডোকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ২৫৮ রানে অলআউট করেন উইন্ডিজ পেসার। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন রোচ। দুটি করে পান আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

৯৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে জন ক্যাম্পবেল (১০) ও জার্মেইন ব্ল্যাকউড (১৮) ফিরে যান ১৪ ও ৪৪ রানের জুটি গড়ে। পরে কাইল মায়ার্সকে নিয়ে ৮২ রানের শক্ত জুটি গড়েন ব্র্যাথওয়েট। ৭৬ বলে ৮ চারে ৫৫ রান করে বিদায় নেন মায়ার্স।

জেসন হোল্ডারের সঙ্গে ৮৭ রান স্কোরবোর্ডে যোগ করে মাঠ ছাড়েন ব্র্যাথওয়েট। ১৯৬ বলে ইনিংস সেরা ৮৫ রান করেন তিনি। পরে জশুয়া ডা সিলভার সঙ্গে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়েন ৭১ রানে অপরাজিত থাকা হোল্ডার। ৪ উইকেটে ২৮০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সুরাঙ্গা লাকমল ও দুষ্মন্ত চামিরা।

বড় টার্গেটে নেমে চতুর্থ দিন আধঘণ্টার একটু বেশি সময় খেলতে পেরেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার সতর্ক থেকে ২৯ রানের হার না মানা জুটি গড়েন। ১৭ রানে লাহিরু থিরিমান্নে ও ১১ রানে অধিনায়ক দিমুথ করুণারত্নে অপরাজিত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com