1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চট্টগ্রামে নিজ বাসায় গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নগরীর খুলশী থানার এক সাব ইন্সপেক্টরের ছেলে নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ মাহিন (২২)।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত মাহিন খুলশি থানার সাব ইন্সপেক্টর মহিনুল ইসলামের বড় ছেলে। চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে পুলিশের এস আই-এর সন্তানের মৃত্যু ঘটেছে। কীভাবে বা কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

 

নিহত মানিক উচ্চ মাধ্যমিকের ছাত্র। তার বাবা খুলশী থানার সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আকবর শাহ থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এস আই মহিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com