1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ও নেপাল থেকে দেশে দুঃসংবাদ পাঠিয়েছিল ক্রিকেট ও ফুটবল দল। তবে ঘরের মাঠে জাতীয় খেলা কাবাডি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঠিকই ট্রফি উপহার দিয়েছে দেশকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার কেনিয়াকে হারিয়ে।

শুক্রবার সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে।

শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com