1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অ্যাটলেটিকোর হার রিয়াল-বার্সার শাপে বর

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হার ও ড্রয়ে অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়েছিল বেশ। তবে মৌসুম যতো শেষের দিকে এসেছে, ব্যবধান ততো কমেছে। শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা অ্যাটলেটিকো ততোই সুযোগ করে দিয়েছে রিয়াল-বার্সাকে।

রোববার রাতে অ্যাটলেটিকো আরো এক প্রস্থ এগিয়ে দিলো লা লিগার জায়ান্ট রিয়াল-বার্সাকে। লা লিগার ২৯তম ম্যাচে সেভিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে সেভিয়ার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্কোস আকুনা।

এই হার অ্যাটলেটিকোর শিরোপা জয়ের স্বপ্নে দারুণভাবে ধাক্কা দিয়েছে। আর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য শাপে বর হয়ে দেখা দিয়েছে। লস ব্লাঙ্কোস আর কাতালানদের শিরোপা জয়ের পথ প্রশস্ত করে দিয়েছে।

২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৬২ পয়েন্ট।

আজ সোমবার রাতে বার্সেলোনা তাদের ২৯তম ম্যাচে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হবে। এই ম্যাচে কাতালানরা জয় পেলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে মাত্র ১।

লিগের পরবর্তী ৯ ম্যাচ শেষে শিরোপা কাদের শোকেসে উঠে দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com