1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনা-ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে লকডাউন চললেও আগামী ১৪ এপ্রিল থেকে আরও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মিলিত সিদ্ধান্তে এই সফর স্থগিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার।  করোনার প্রকোপ কমে আসলে নতুন করে সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে যে বিধিনিষেধ আছে সে বিষয়টি বিবেচনায়  আমরা এই মুহূর্তে সিরিজটি স্থগিত করছি। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আমরা ঈদ উল ফিতেরের পরে সুবিধাজনক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।’

সফরের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল দলটির। তবে ৫ এপ্রিল থেকে সরকার নতুন করে লকডাউন দেওয়াতে তা পিছিয়ে দেওয়া হয় ১৭ এপ্রিল। এবার দুই দলের সিরিজটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com