1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং তার রাজনৈতিক দল কিছু জানায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান রোববার (১১ এপ্রিল) দুপুরে খালেদা জিয়া করোনা পজিটিভ- এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমি টেলিভিশনের স্ক্রলে এ খবর দেখেছি। কিন্তু আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। শুধু এইটুকু জানি, শনিবার রাতে আইসিডিডিআরবি থেকে খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার। পরে তা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com