1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঘরের মাঠে হেরেও সাত বছর পর সেমিতে চেলসি

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে জয় বরাবরই অমূল্য। যার সুফল এবার পেলো চেলসি। প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল থমাস টুখেলের শিষ্যরা। এই জয়ের ফলেই তারা পৌঁছে গেছে ইউরোপ সেরার আসরের সেমিফাইনালে।

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে পোর্তো। কিন্তু এতে কোনো লাভ হয়নি। দুই লেগ মিলে ২-১ গোলে এগিয়ে থাকার সুবাদে সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের সেরা চারের টিকিট পেয়েছে চেলসি।

চেলসির ঘরের মাঠে ম্যাচটি খুব একটা উত্তেজনা ছড়াতে পারেনি। দুই দলই যেন ভুগছিল যথাযথ আক্রমণের অভাবে। তবে চেষ্টা করে গেছে দুই দলই। কিন্তু ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট সময়ে ফল পায়নি কেউই। অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একমাত্র গোলটি করেন পোর্তোর মেহদি তারেমি। যা শুধু ব্যবধানই কমিয়েছে।

এ নিয়ে অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠল চেলসি। ইংল্যান্ডের যেকোনো পক্ষে এটিই সর্বোচ্চ। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার কোয়ার্টারজয়ী দল। প্রথম লেগ ৩-১ গোলে জিতে সে দৌড়ে এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

দিনের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরেও সেমির টিকিট পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি।

যার ফলে দ্বিতীয় লেগে বায়ার্নের ১-০ গোলের জয়ে দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩ গোলের ড্র। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেমির টিকিট পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com