1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

সিটি স্ক্যান করে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করে ১০টা ৫০ মিনিটে বাসায় পৌঁছান বেগম জিয়া।

এর আগে রাত পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। রাত ৯টা ২৫ মিনিটে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বেরিয়ে ৯টা ৪০ মিনিটে ওই হাসপাতালে পৌঁছায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। সেখানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়।

হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।

কারাবন্দিদশা থেকে মুক্তির পর গত বছরের ২৫ মার্চ ‘ফিরোজা’য় উঠেছিলেন বিএনপি প্রধান। তারপর আর বাসা থেকে বের হওয়া হয়নি তার। সে হিসাবে এক বছরেরও বেশি সময় অর্থাৎ ৩৮৬ দিনের মাথায় ‘ফিরোজা’ থেকে বের হন খালেদা জিয়া।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘প্রয়োজন হলে দেশের যে কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন বিএনপি প্রধান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com