1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

৮৯ বছরের মধ্যে সেরা অ্যাওয়ে ফর্মে আর্সেনাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : সব ধরনের প্রতিযোগিতায় তাদের শেষ চার ম্যাচের প্রত্যেকটিতে অন্তত তিন গোল করেছে আর্সেনাল। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ইউরোপা লিগের সাফল্যে ৮৯ বছরের মধ্যে সেরা অ্যাওয়ে ফর্মের ধারাবাহিকতা দেখালো গানাররা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চেক রিপাবলিকে স্লাভিয়াকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। আলেক্সান্দ্রে লাকাজেত্তের জোড়া এবং নিকোলাস পেপে ও বুকায়ো সাকার গোলে বড় জয় পায় তারা। দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলের ব্যবধানে শেষ চারে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত করেছে।

টানা চতুর্থ ম্যাচে তিন বা তার বেশি গোল করে এই জয় পেলো উত্তর লন্ডন ক্লাব। মিকেল আর্তেতার শিষ্যরা অলিম্পিয়াকোস, ওয়েস্ট হ্যাম ও শেফিল্ড ইউনাইটেডের মাঠেও তিন গোল করেছিল। এর আগে ১৯৩২ সালের ডিসেম্বরে প্রতিপক্ষের মাঠে শেষবার তিন বা তার বেশি গোল আর্সেনাল টানা করেছিল পাঁচ ম্যাচে।

গানারদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লাকাজেত্তে। রোববার শেফিল্ডের মাঠে ৩-০ গোলের জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন তিনি। শেষবার এই ফরাসি ফরোয়ার্ড টানা জোড়া গোল করেন ২০১৭ সলে লিওঁর হয়ে। লিগ ওয়ান দলটির হয়ে টানা তিন ম্যাচে দুই বা তার বেশি গোল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com