1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঞ্জাবকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো ধোনির চেন্নাই

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের কারণে ১৮৮ রান করেও হেরেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচেই বোলিং-ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পাঞ্জাব কিংসকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো দলটি।

শুক্রবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে পাঞ্জাব। টার্গেটে খেলতে নেমে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে চেন্নাই জয় নিয়ে মাঠ ছাড়ে।

ধোনিদের রান তাড়া নিয়ে তাড়াহুড়োর কিছু ছিল না। ১২০ বলে প্রয়োজন ছিল মাত্র ১০৭। তবুও শুরুটা ভালো হয়নি তাদের। ১৬ বলে মাত্র ৬ রান করে ফেরেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড। আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস ৩৩ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সর্বোচ্চ ৩১ বলে ৪৬ রান করেন মঈন আলী। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১টি ছয়ের মারে। মাঝে সুরেশ রায়না ৮ ও আম্বাতি রাইডু ফেরেন ০ রান করে। স্যাম কারান অপরাজিত ছিলেন ৫ রান করে। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ শামি।

এর আগে বিব্রতকর ব্যাটিংয়ে মাত্র ১০৬ রান করে পাঞ্জাব। দলটির হয়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল-ক্রিস গেইলরা। দুই ওপেনার রাহুল-মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ৫ ও ০ রান করে। ১০ রান করে আসে গেইল-দীপক হুদার ব্যাট থেকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান ফেরেন ডাক মেরে।

সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একাই লড়েছেন শাহরুখ খান। তিনি ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া ঝাই রিচার্ডসন করেন ১৫ রান।

দীপক চাহার সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে। ১টি করে উইকেট নেন স্যাম কারান, মঈন আলী, ডুয়াইন ব্র্যাভো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com