1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

প্রবাসী যাত্রীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

ঢাকা: অপেক্ষারত সৌদি প্রবাসী যাত্রীদের ফ্লাইটের টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল না যাওয়া যাত্রীদের আজ টিকিট দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যাত্রীদের টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
রোববার (১৮ এপিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভেতরে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সৌদি প্রবাসীদের টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়। যারা টিকেট পেয়েছেন তাদের অধিকাংশই সোমবার (১৯ এপিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের যাত্রী বলে জানা গেছে।

লকডাউনের মধ্যে রোববার ভোর থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা টিকিট পেতে প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলের সামনের সড়কে ভিড় করেন। তবে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু করার পর তাদেরকে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন বলেন, ‘সকাল থেকেই টিকিট দেওয়া শুরু করেছি। আজ ১৪ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে। যেসব যাত্রী আজ টিকিট পাচ্ছেন তারা ১৯ এপ্রিল যেতে পারবেন।’

এদিকে টিকিট পাওয়া সৌদি প্রবাসী যাত্রী হোসনে আরা বেগম বলেন, ‘আমি টিকিট নিতে মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে সকালে ঢাকায় এসেছি। আমাকে সোমবারের টিকিট দেওয়া হয়েছে।’ অপর দুই যাত্রী শাহীন আলম ও ফজলুর রহমান বলেন, ‘আমাদেরও সোমবারের টিকিট দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com