1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

রোনালদোর কীর্তিতে ভাগ বসালেন মেসি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফুটবলের একটি রেকর্ডে আবারও পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গেতাফের বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলের জয়ে লা লিগার এক মৌসুমে ২৫টি গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতেই রোনালদোর একটি কীর্তিতে ভাগ বসালেন মেসি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বার্সেলোনার অধিনায়ক জোড়া গোল করেছেন। তাতে এই শতাব্দীতে রোনালদোর পর শীর্ষ পাঁচটি ইউরোপিয়ান লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১২টি ভিন্ন মৌসুমে অন্তত ২৫ গোলের কীর্তি গড়লেন মেসি।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমার্ধেই দুটি গোল করেন, মাঝে গেতাফে একটি আত্মঘাতী গোল উপহার দেয়। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী পরে রোনাল্ড আরাউজোকে দিয়ে গোল করান। শেষ দিকে পেনাল্টি থেকে বার্সার গোল করেন আতোঁয়া গ্রিয়েজমান।

২০০৯-১০ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক মৌসুমে অন্তত ২৫টি লিগ গোল করেছেন মেসি। আর রোনালদো এই এই কীর্তি গড়েছেন ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে এই মৌসুমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com